,

চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এসময় একটি ওয়াগন থেকে জ্বালানি তেল ড্রেনে পড়ে আশপাশে ছড়িয়ে যেতে থাকে।

এদিন রাত সাড়ে ১০টায় ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, কী পরিমাণ তেল পড়ে গেল তা জানা যায়নি। ওয়াগনটি উদ্ধারের কাজ চলছে।

জানা যায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে সিজিপিওয়াইতে প্রবেশ করছিল ওই ট্রেনটি। ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সিজিপিওয়াইতে প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা বলেন, একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার তেল ধরে। ওয়াগনের মুখ বন্ধ থাকার কথা। কিন্তু পড়ে খুলে যাওয়ায় তেল পড়তে শুরু করে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর