,

জঙ্গিরা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমরা তাদের দমন করি : আইজিপি

news-image

কুমিল্লা প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করা হলে পুলিশ তা মোকাবিলা করবে। যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা, অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যে কোনো ধরনের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জঙ্গিরা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমরা তাদের দমন করে ফেলি। আমাদের গোয়েন্দা তৎফরতা অব্যাহত আছে।

বিকেল ৪টায় কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় কুমিল্লা জেলার প্রতিটি উপজেলার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন। এছাড়াও ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগিতা, হাড়ি ভাঙাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন জেলা পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর