,

মধ্যরাতে ত্রিমুখী সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে জড়ানো গ্রুপগুলো হলো বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন।

এরমধ্যে বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

উভয়পক্ষের মধ্যে চলছে ইটপাটকেল নিক্ষেপ। এসময় দেশীয় অস্ত্রসহ অনেক ছাত্রলীগ কর্মীকে দেখা যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশনতলায় সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। সিএফসিকে সমর্থন দেয় বিজয় গ্রুপ। এতে সংঘর্ষ ত্রিমুখীতে রূপ নেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর