,

‘সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে বই নিয়ে মিথ্যাচার’

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বই লেখার সময় কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষ অনেক সচেতন। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন, সূত্র উল্লেখ করে দেবেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাঠ্যক্রম নিয়ে যা বলা হচ্ছে তার অধিকাংশই মিথ্যাচার, যেখানে ভুল আছে সেখানে সংশোধন করেছি এবং করবো। কিন্তু যে মিথ্যাচার, অপপ্রচার চলছে সেটি উদ্দেশ্যমূলক। কারণ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী পেছনে লেগেছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা উচিত। সেটা সমাজের জন্য জরুরি। কীভাবে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার মাধ্যমে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার চেষ্টা হচ্ছে। অযথা সমালোচনা না করে ভালো পরামর্শ দিলে আমরা অবশ্যই গ্রহণ করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বর্তমান সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর