,

আমরা আশাবাদী সবাই নির্বাচনে অংশ নেবে: ইসি আনিছুর

news-image

চাঁদপুর প্রতিনিধি : আমরা আশাবাদী সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে দুদল যদি মাঠে না থাকে নির্বাচন ভাল হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লা এমপির বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা যতই মাঠ লেভেল প্লেয়িং করি, দুই পক্ষ না থাকলে সঠিক হবে না। এজন্য আমরা সকলের কাছ থেকে সহযোগিতা চাইবো, যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়।’

তিনি বলেন, ‘আমরা ১৫০ আসনে ইভিএমে নির্বাচন নিবো এই সিদ্ধান্তে ছিলাম। আগের নির্বাচন কমিশন দেড় লাখ ইভিএম মেশিন কিনেছিল। গত ৪ বছর ধরে এসব মেশিনে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়েছে। এতে কিছু সংখ্যক ইভিএম মেশিন অকেজো, ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো এখন আমরা গুনগত মান যাচাই করছি, কি পরিমাণ ব্যবহার করা যাবে। তার ওপর ভিত্তি করে কতটি আসনে ইভিএম ব্যবহার করা যাবে। সেটি ৫০টি কিংবা ৭০টিও হতে পারে। এটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে কতটি আসনে আমরা ইভিএমে নির্বাচন করব।’

অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিনী সালমা রুপালি, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর