,

জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরেক ভাইসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোহাম্মদ হোসেন। আর আহত আরেক ভাই হলেন- মোহাম্মদ ইউনুস।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম জানান, পারিবারিক বিরোধে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ হোসেন জখমপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমি সংক্রান্ত বিরোধে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর