,

৬ কোটি টাকার ইয়াবাসহ আটক পাঁচ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাটের একটি বোট থেকে ২ লাখ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুতুবদিয়া থানার সিকদার পাড়ার নুরুল আবছার (৩২), কক্সবাজার সদর থানার কুতবদিয়া পাড়ার মো. মেহের আলী (৩৯), কক্সবাজার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার আব্দুল হামিদ (৩৭), একই এলাকার মো. কালু (২৩), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুরু হাসান (৩৩)।

আজ সকালে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭’র কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান।

তিনি বলেন, টেকনাফের শাপলাপুর এলাকা থেকে একটি ফিশিং বোটে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশে আসছিল মাদক কারবারিরা। ফিশিং বোটটি কক্সবাজারের বদরখালী হয়ে চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারার দিকে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফিশিং বোটটি কৌশলে পেকুয়ার মগনামা লঞ্চঘাটে থামে। এ সময় সেখান থেকে ফিশিং বোটসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। একইসঙ্গে বোটে থাকা মাছ রাখার ড্রাম থেকে সাদা পলিথিনে মোড়ান ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর