,

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

news-image

গাজীপুর প্রতিনিধি : পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তারা এই বিক্ষোভ করছে।

নিহত ব্যবসায়ীর নাম- রবিউল ইসলাম (৪০)। তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সুতা ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, মোবাইলে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত শনিবার রাতে চার জনকে আটক করে বাসন থানার পুলিশ। পরদিন তিন জনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে রাতে তারা জানতে পারেন, রবিউল মারা গেছেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠিসোটা নিয়ে বুধবার সকালে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালায়, জানায় স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না