,

হাফিজ সাঈদের শ্যালককে সন্ত্রাসী তালিকাভুক্ত করল জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : হাফিজ সাঈদের শ্যালক ও পাকিস্তানভিত্তিক জঙ্গি আবদুল রেহমান মাক্কিকে সোমবার আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

পরিষদের আইএস (দায়েশ) এবং আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির অধীনে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে মাক্কিকে। খবর হিন্দুস্তান টাইমসের।

এক বছর আগেও মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করার দাবি উঠেছিল। সেই সময় চীন ভেটো দিয়েছিল সেই প্রস্তাবে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটির অধীনে আবদুল রেহমান মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার প্রস্তাবে বাধা দিয়েছিল চীন।

এ কারণে ২০২২ সালের জুন মাসে চীনের নিন্দায় সরব হয়েছিল ভারত। নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী, মাক্কির সম্পদ বাজেয়াপ্ত করা হবে, তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং অস্ত্র রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

উল্লেখ্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিজ নিজ দেশের আইনে মাক্কিকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে।

মাক্কি ভারতে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্য তহবিল সংগ্রহ, যুবকদের সহিংসতার জন্য নিয়োগের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ দিল্লির।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট