,

শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার পর গত বছর ১৭ আগস্ট দেশে ফিরেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এর মধ্যেই কথা রটে, জো বাইডেনের দেশে স্থায়ী হওয়ার জন্য আবেদনও করেছেন তিনি। তবে এ বিষয়ে বরাবরাই নিশ্চুপ ছিলেন এই চিত্রনায়ক।

দেশে ফিরে একের পর নতুন সিনেমায় কাজ করার কথা জানান শাকিব খান। এর মধ্যে ধুমধাড়াক্কা অ্যাকশন আর থ্রিলার গল্পের সিনেমা ‘শের খান’। যেখানে প্রধান চরিত্র, একজন চৌকস পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে এই তাকে। আর এটি নির্মাণ করবেন ‘মিশন এক্সট্রিম’র পরিচালক ও পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। এর কাজ শুরু হবে নতুন বছরের প্রথম দিকে।

তবে জানা গেল, নতুন সিনেমার কাজ করার আগেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান। তবে এবারের সফর খুব বেশি দিনের নয়- এমনটাই জানালেন একাধিক ঘনিষ্ট সূত্র।

তাদের কথায়, দুবাইয়ের আজমাইনে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে দেশটি অবস্থান করছেন শাকিব খান। আর সেখান থেকেই আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে রওনা হবে এই চিত্রনায়ক। আর খুব শিগগিরই দেশে ফিরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট