,

ওয়েব সিরিজে মিম, নির্মাতা সানী সানোয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’র শুটিং করছেন তিনি। আর এটি পরিচালনা করছেন দেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার।

অন্যদিকে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা সানী সানোয়ার। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’র কাহিনিকার ও অন্যতম প্রযোজক হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি। নির্মাতা হিসেবে নাম লিখেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে। বড় পর্দার এই নির্মাতা এবার তৈরি করছেন ওয়েব সিরিজ। আর সেখানে দেখা যাবে মিমকে। আর এটি নির্মিত হবে ভারতের ওটিটি প্ল্যাটফর্মে হইচই-এর ব্যানারে। যদিও বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা ও অভিনেত্রী।

নির্মাতা সানী সানোয়ারের ভাষ্য, ‘বিষয়টি জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

মিম বলেন, ‘সিরিজটির ব্যাপারে হইচই আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত আমি কোনো তথ্য দিতে পারছি না।’

জানা গেছে, ত্রিভুজ প্রেমের গল্পের এই সিরিজে মিমের সহশিল্পী হিসেবে দেখা যাবে সুমিত সেনগুপ্ত ও এফএস নাঈমকে। আর খুব শিগগিরই এটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট