,

‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জগঠন

news-image

আদালত প্রতিবেদক : গাজীপুরের বাসন থানার ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় ‘শিশু বক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন সাইবার ক্রাইম ট্টাইব্যুনাল। একই সঙ্গে আগামী ১ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ. এম জুলফিকার হায়াতের আদালতে আসামি অব্যাহতির আবেদন না মঞ্জুর করে চার্জগঠনের এ আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর আসামি হলেন- হাফেজ মাসুম বিল্লাহ।

মাদানী পক্ষের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদানীর বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে রয়েছেন। চার্জগঠনের সময় এই দুই আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর বাসন থানার সাব ইন্সপেক্টর মো. সাখাওয়াত হোসেন দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলা থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য প্রদান করে। এই বক্তব্যের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। ওই বছরের ৮ এপ্রিল ধানমন্ডির ১৫ নম্বর মিতালী সড়কের বাসিন্দা সৈয়দ আদনান হোসেন রফিকুল মাদানীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে ২০২১ সালের ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করলেও পরে পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এরপর একই বছর ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে রফিকুল মাদানীকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাছা থানায় দায়ের করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

এদিকে ২০২১ সালের ৭ এপ্রিল হাফেজ মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট