শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছি বিধায় উৎসব উদ্‌যাপন করতে পারছি: নূর আলী

news-image

ঢাকা প্রতিনিধি : ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেছেন, ‘১৯৭১ সালে হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ স্বাধীন হয়েছে বিধায় আমরা মন-প্রাণ ভরে দেশের যে কোনো উৎসব উদ্‌যাপন করতে পারছি।’

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আলম খান-তহুরুন্নেসা ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহা. নূর আলী। মূল অনুষ্ঠান শুরুর আগে মোহা. নূর আলী আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেন, ‘আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি। এসময় আমরা সবাই মিলে আমাদের জাতীয় সংগীত গেয়েছি। এই জাতীয় সংগীত রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই জাতীয় সংগীত শুরুতে কবিতা ছিল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।’

দেশবরেণ্য এ শিল্পপতি বলেন, ‘আজ বঙ্গবন্ধু বেঁচে নেই। তবে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসির নেতৃত্বে বাংলাদেশে যে সব উন্নয়ন হয়েছে তা অনেকেই স্বপ্নেও ভাবতে পারেনি।’

দেশের সূর্যসন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেন, ‘আজ যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে হয়তো আমরা বাংলার এ সস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে ফেলতাম। পাশেই খাহ্রা আদর্শ কলেজ শিক্ষার্থীরা বাড়ির গরম ভাত খেয়ে কলেজে এসে ক্লাস করে আবার ক্লাস শেষে বাড়িতে গিয়ে গরম ভাত খায়- এটাও দেশ স্বাধীনের একটি অবদান।’

খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি মোহা. নূর আলী বলেন, ‘এই মাঠটি আদর্শ কলেজের সম্পত্তি। দেশ স্বাধীন হওয়ার পর যারা এই মাঠের দায়িত্বে ছিলেন তারা মাঠটি খাহ্রা কলেজকে লিখে দেন। আমরা খাহ্রা সবুজ সংঘকে মাঠটি দেখভালের জন্য দায়িত্ব দিয়েছি। খুব তাড়াতাড়ি কলেজ গভর্নিং বডি ও ক্লাবের কমিটি বসে এই মাঠটি কীভাবে সংস্কার করা যায় এ উদ্যোগ নিতে হবে।’

বাল্যকালের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের কামার খোলায়। এই শ্রীনগর উপজেলার খাহ্রা আমার নানার বাড়ি। গ্রামের বেশির ভাগ সময়ই আমি আমার নানাবাড়িতে কাটিয়েছি। রাত জেগে পৌষ মাসে গ্রামে গ্রামে মেলায় ঘুরেছি, আম-কাঁঠালের দিনে আম খেয়েছি। আজও সেই দিনগুলো বেশ মনে পড়ে।’

মোহা. নূর আলী বলেন, ‘আমার বাবা যখন কলকাতায় চাকরি করতেন তখন আমাদের ইছামতী নদীতে লঞ্চ চলত। আমি আমার বাবাকে রাত ৩টার দিকে এই এলাকায় যে লঞ্চ আসত সেই লঞ্চে তুলে দিতাম। তিনি গোয়ালন্দ গিয়ে নামতেন। আজ সেই ইছামতী নদীর নাব্যতা নেই। আমি অনেক খুশি হয়েছি, শুনলাম সেলিম খানের নেতৃত্বে সেই ইছামতি নদী সংস্কার হচ্ছে। আসলে আমাদের এই সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।’

সমাজসেবা অধিদপ্তরের যুগ্মসচিব সেলিম খান তার বক্তব্যে বলেন, ‘আলম খান-তহুরুন্নেছা ফাউন্ডেশনটি আমরা আমাদের বাবা-মায়ের নামে করেছি। এটি একটি জনকল্যাণমূলক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই সংগঠনের মূল উদ্যেশ্য সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করা। শুধু তাই নয় এই সংগঠন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করছে এবং কাজ করে যাবে। প্রথমবার দুই দিনব্যাপী পৌষ মেলার আয়োজন করেছি। আগামীতে সাত দিনব্যাপী আয়োজন করা হবে।’

আলম খান তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, পৌষ মেলার আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, মেলার আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন।

এসময় অন্যদের মধ্যে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, চুড়াইন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তিতাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি মোহা. নূর আলী অতিথিদের নিয়ে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও কেনাকাটা করেন। সন্ধ্যায় মঞ্চ মাতান ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সালমাসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ