,

ঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ!

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম পুলিশের এক সদস্য বাদী হয়ে আজ মঙ্গলবার একটি মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ওই কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে ঘরে একা থাকতেন ওই কিশোরী। শারীরিক অসুস্থতার কারণে তার প্রতিবন্ধী বোন খালার বাড়িতে থাকতেন। এই সুযোগে স্থানীয় জুয়েল (২৪) ও ইমন (২৩) গত ৫ ও ৬ জানুয়ারি রাতে কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।

গত ৮ জানুয়ারি রাতে মুঠোফোনে কথা বলে কিশোরীকে দরজা খুলতে বলে ইমন। সে দরজা খুলে দিলে মুখ চেপে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানির পর স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা পুলিশে অভিযোগ দিতে বলেন।

আজ দুপুরে আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আপ্তারামপুর এলাকার গ্রাম পুলিশ সদস্য মিজানুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত জুয়েল ও ইমন পলাতক রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী কিশোরীর কোনো অভিভাবক না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান