,

কোম্পানীগঞ্জে চুরি করতে গিয়ে শ্রমিক লীগের নেতা আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছেন শ্রমিক লীগ নেতা মো. সরোয়ার (৪১)। এ ছাড়া আরও একজনকে আটক করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আটক চোরদের পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সরোয়ার এবং মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্দারবাড়ির আবদুল খালেকের ছেলে মো. আলমগীর (৩৮)।

ভুক্তভোগী মো. ইব্রাহীম ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চোরচক্র তার সিএনজিচালিত অটোরিকশায় চুরির কাজে ব্যবহার করত। এর বিনিময়ে সে চুরির অংশ থেকে অর্ধেক ভাগ পেত। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে চুরি করে টাকা-পয়সা নিয়ে যায়। এর পর তারা পার্শ্ববর্তী আনার আহমেদের বাড়ির ছেলে ইব্রাহীমের ঘরে হানা দেয়। এ সময় তাদের পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পেরে ধাওয়া দিয়ে চোর আলমগীরকে আটক করেন। পরে তার ভাষ্যমতে সরোয়ারকে আটক করে স্থানীয় লোকজন। ওই সময় আরেক চিহ্নিত চোর রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা শ্রমিক লীগ নেতা সরোয়ারসহ দুই চোরকে ধোলাই দেন। এ সময় তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও একটি সিএনজি আটক করেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক শীগের সভাপতি বাহার উদ্দিন বলেন, যদি কোনো মানুষ ব্যক্তিগতভাবে কোনো খারাপ কাজ করে তার দায়ভার দল গ্রহণ করবে না।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান চোর ধরার সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর