,

নতুন বছরে নিরাপত্তার বিষয়ে যা বললেন র‌্যাব ডিজি

news-image

অনলাইন প্রতিবেদন : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, নতুন বছরে জঙ্গিরা নতুন করে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তবে কোনো সংকট তৈরি হলে সেটি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা সবসময় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত।

শনিবার রাতে গুলশান-২ নম্বর মোড়ে ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরাও আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আমরা সেই অনুযায়ী নিরাপত্তা সাজিয়ে থাকি।

ডিজির কাছে সাংবাদিকরা জানতে চান- গুলশান ও বারিধারায় বাড়তি নিরাপত্তার পেছনে কোনো ধরনের হুমকি রয়েছে কিনা?

জবাবে তিনি বলেন, গুলশান এলাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় দূতাবাস, ফাইভ স্টার হোটেল, সমাজের উচ্চবিত্তদের বসবাস রয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা বাড়তি নিরাপত্তা দিচ্ছি।

ইংরেজি নতুন বছরে নিষেধাজ্ঞার বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, ডিএমপি থেকে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এগুলো সবাইকে মেনে চলার অনুরোধ করছি। উন্মুক্ত স্থানে ও ছাদে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। তবে ফাইভ স্টার হোটেলের অনুষ্ঠানে বাধা নেই।

সাংবাদিকরা জানতে চান- বাড়তি নিরাপত্তা উৎসবে কোনো বাধা সৃষ্টি করছে কিনা?

জবাবে র‌্যাব ডিজি বলেন, মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ ঠেকানোর জন্য আমরা মাঠে আছি। এজন্যই আমরা একটু কঠোরতা নিয়ে থাকি। সারা দেশে মানুষ উৎসব করবে; কিন্তু নিয়মের মধ্যে থেকে করবে। আমরা কাউকে নববর্ষ উদযাপনে বাধা দিচ্ছি না। এটা তো পারিবারিকভাবে পালন করা যায়। আবার আমরা আধুনিকতা পছন্দ করি; কিন্তু এর নামে আমরা বেহায়াপনা করি, সেটাও সমাজ মেনে নেবে না। এসব বিষয় মাথায় রেখেই আমরা নিষেধাজ্ঞা দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট