,

সিঁধ কেটে ঘরে ঢুকে ডিম ভেজে খেল চোরেরা

news-image

ভোলা প্রতিনিধি : সিঁধ কেটে ঘরে ঢুকে ডিম ভেজে খেয়ে আপেল-কমলা নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে ভোলা সদর উপজেলার চর আনন্দ পার্ট-৩ গ্রামের রুহুল আমীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

রুহুল আমীন বলেন, ‘রোববার দিনগত রাতে সিঁধ কেটে আমার বসতঘরে ঢুকে চোরেরা। এ সময় রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে খেয়েছে চোরেরা। চুলার পাশে ডিমের খোসা ফেলে রেখে গেছে। ডিম রাখার পাত্রের কাছেই কিছু আপেল ও কমলা ছিল। যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে তারা।’

তিনি আরও বলেন, ‘চোরেরা ঘরে ঢুকলেও আমার রুমে প্রবেশ করতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে। এজন্য মূল্যবান কোনো জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিং রুমে থাকা একটি হাতঘড়ি, দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির