,

গাংনীতে মৌমাছির হুলে অসুস্থ ৩০

news-image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরে গাংনীতে মৌমাছির হুলে ৩০ জন অসুস্থ হয়েছেন। আজ সোমবার উপজেলার বামন্দী-দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশের বাবলা গাছে একটি বড় মৌমাছির চাকে বাজপাখি ছোবল দেয়। এতে মৌমাছি চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ওই পথ দিয়ে চলাচল করা ৩০ জন মৌমাছির হুলে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলার করমদী গ্রামের আব্দুস সাত্তার বলেন, ‘বামন্দী গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় একটি মৌমাছি আমার কানের ভিতরে ঢুকে হুল ফুটাতে থাকে। পরে ডাক্তারের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’

স্থানীয় আশরাফুল ইসলাম বলেন, ‘মাঠ থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তার ওপরে উঠতেই আমাকে মৌমাছি হুল ফুটাতে থাকে। মৌমাছির হুলে আমার শরীরে জ্বর এসে গেছে।’

বামন্দী আল শেফা ক্লিনিকের ডাক্তার ফজলুর রহমান জানান, মৌমাছির হুলে অসুস্থ হয়ে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সবাই দ্রুত সুস্থ হয়ে যাবে।

বামন্দী ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল জানান, গত শুক্রবার উপজেলার সাহারবাটি মাঠে মৌমাছির হুলে হায়দার আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়