,

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে গুলি করে হত্যা

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প ১৮ ইস্টে এ ঘটনা ঘটে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ হোসেন বালুখালী ক্যাম্প ৮ ইস্টের ব্লক-৩২ এর মোহাম্মদ মো. সিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের প্রধান মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, আজ সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না