,

দাফনের ৮ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মৃত্যুর তিন মাস পর ছেলেকে হত্যা করার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন স্ত্রী। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় দাফনের ৮ মাস পর এক বছর চার মাস বয়সী শিশুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ইউনুছিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থান থেকে শিশুটির লাশ উত্তোলন করেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুল মজিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের উপস্থিত ছিলেন।

মামলা সূত্র জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের শামশুন নাহারের সঙ্গে মিরসরাই উপজেলার দারোগা হাট এলাকার ফখরুদ্দিনের বিয়ে হয়। তারা সন্তান নিয়ে রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার হাজী শফির বাসায় ভাড়া থাকতেন।

গত ঈদুল ফিতরের দিন তাদের সন্তান মো. জুবাইরকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাফন করা হয়। তবে এর তিন মাস পরে জুবাইরের বাবা মো. ফখরুদ্দীন সন্তানকে হত্যা করেছিলন অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন মা শামশুন নাহার।

আদালত মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশকে। আদালতের নির্দেশনায় শিশু জুবাইরের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানা গেছে, শিশুটির বাবা ফখরুদ্দীন অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ-পরিদর্শক আবদুল মজিদ বলেন, ‘মায়ের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় দাফনের ৮ মাস পর এক শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর