,

হেলিকপ্টারে বিয়ে করলেন প্রবাসী যুবক

news-image

নিজস্ব প্রতিবেদক : হেলিকপ্টারে চড়ে বিয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করলেন কুমিল্লার বরুড়া উপজেলার প্রবাসী আবদেল মাহিন। আজ শুক্রবার জেলার সদর দক্ষিণ উপজেলার ধনুয়াখলা গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে জান্নাতুল বাকী তানজিনাকে বউ করে নিয়ে আসেন তিনি।

মাহিন উপজেলার বরুড়া আড্ডা ইউনিয়নের পশ্চিম অশ্বদিয়া মুন্সী বাড়ির মৃত তাজুল ইসলাম মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, আবদেল মাহিন সুইজারল্যান্ড প্রবাসী। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। তাই নিজের স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করেন তিনি। নব দম্পতিকে একনজর দেখতে অশ্বদিয়া ও ধনুয়াখলা এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।

এ বিষয়ে আবদেল মাহিন বলেন, ‘ছোটবেলা থেকে ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। আজ আমার সে ইচ্ছে পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর