শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উখিয়া বালুখালী ৭ নম্বর ক্যাম্প বল খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন- ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ আলমের পুত্র মো. সালাম (৩২), আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ শফি (৬৩), আব্দুস সামাদের পুত্র শরীফ (৫৫), ইমান হোসেনের পুত্র নাসের (১০)। তারা সবাই ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, কিছু বহিরাগত সন্ত্রাসী মুখে কালো কাপড় পরে রোহিঙ্গাদের টার্গেট করে গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে শিবিরের আইওএম হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার আগে সালাম, শফিরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী ১৫-২০ জন হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চারজন গুলিবিদ্ধের কথা শুনেছি। ক্যাম্প এলাকায় আমাদের কয়েকটি টিম কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ