,

তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইকেল ভ্রমণে চবির ৪ শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও : নৈতিক উন্নয়নই হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪ শিক্ষার্থী সাইকেলে চড়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণে নেমেছেন।

তারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মো. যায়েদ, মাহমুদ শরীফ, লোক প্রশাসন বিভাগের ছাত্র তোফায়েল আহমেদ, থংপং ম্রো।

গত শুক্রবার সকাল ৭টায় তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন চার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রা বিরতিতে ওই চার শিক্ষার্থীকে সংবর্ধনা জানান ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মোহসিনুল আলম, জিএম হোজাইফা ইবনে সিরাজ, সোনারগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক আশরাফুল আলম ও সাংবাদিক ইয়াকুব হোসেন প্রমুখ।

ওই চার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘সাইক্লিস্ট’ নামে তাদের একটি সংগঠন রয়েছে। এ সংগঠনে ১৫০ জন সদস্য। সবাই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমরা বুঝতে পেরেছি, আমাদের নৈতিক উন্নয়ন হলেই সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন হবে। সকল ক্ষেত্রে দুর্নীতি রোধ হবে। আর দুর্নীতি রোধ হলে টেকসই উন্নয়ন হবে।

তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে এই ভ্রমণ সম্পন্ন করবেন। এই মধ্যে তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের এ টেকসই উন্নয়নের স্লোগানের সঙ্গে ভ্রমণ পথের বিভিন্ন পেশাজীবী লোকজন একাত্মতা পোষণ করে উৎসাহ জুগিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর