,

ব্রিজের ভাঙা পাটাতনে আটকে গেল বৃদ্ধের পা, অতঃপর…

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাউজানে বেইলি ব্রিজের ভাঙা অংশে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাটহাজারী ফায়ার সার্ভিসের সদস্যরা। পা আটকে যাওয়া ওই বৃদ্ধের নাম সৈয়দুল হক।

বাজার থেকে ফেরার পথে গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দুল হক উপজেলার গহিরা ইউনিয়নের জেবল সৌদাগর বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, ২০০০ সালের দিকে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এর আগেও কয়েকবার এটির পাটাতন ভেঙেছে। ভাঙা অংশে এ ধরনের দুর্ঘটনা এর আগেও কয়েকবার হয়েছে। এমনকি সিএনজি অটোরিকশার চাকাও ঢুকে গিয়েছিল কয়েকবার।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, ‘আমরা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছি। তিনি স্বাভাবিক আছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারের পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর