,

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, কবে হবে ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসেছে বিশ্বকাপ ফুটবলের আসর। ফিফা ফুটবলের ২২তম এই আসরের চূড়ান্ত সময় দ্রুতই ঘনিয়ে আসছে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে উঠেছে কোন চার দল।

শেষ চার নিশ্চিত করেছে- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা। এখন অপেক্ষা সেমি ফাইনালের বাধা পেরিয়ে ফাইনাল যুদ্ধ।

চলুন দেখে নেওয়া যাক- সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, আর কবে হবে ম্যাচ দুটি।

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মদ্রিচের ক্রোয়েশিয়া। আর আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)।

এদিকে বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায়। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

দুই সেমিফাইনালই হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এক নজরে সেমিফাইনালের সময়সূচি

১৪ ডিসেম্বর- আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া; রাত ১টায়
১৫ ডিসেম্বর- ফ্রান্স বনাম মরক্কো; রাত ১টায়

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না