,

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-সন্ত্রাসী গোলাগুলি, নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে আর্মড পুলিশের (এপিবিএন) ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী-৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রের অংশ বিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগাজিন ও চারটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর বি-২৪ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জুবায়ের (২৮)।

জানা যায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। কয়দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে থেমে থেমে গুলির শব্দ শুনছেন বলে ওই ক্যাম্পের চা দোকানদার মকবুল হোসেন জানান।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০/৫০ জনের দুর্বৃত্তের একটি দল। খবর পেয়ে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ৭৩ রাউন্ড গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর