,

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়, নিহত ২

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ও পুলিশের মধ্য গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সমকালকে জানান, ‘ক্যাম্পে গুলি বিনিময়ের ঘটনায় দুইজন রোহিঙ্গা মারা গেছে। আমি ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

রোহিঙ্গারা জানায়, ওই ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় আরসার লোকজন। এতে উভয় দলে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে এ ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাদের মধ্যে একজন ক্যাম্প ৮-ই-এর বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর