,

এটি শুধু বিএনপির ওপর নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বাধায় ভেতরে ঢুকতে না পেরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে বসে পড়েন মির্জা ফখরুল/ ছবি- ঢাকা পোস্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের নানা উস্কানিমূলক বক্তব্যই বলছিল এমন ঘটনা ঘটবে। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই হামলার ঘটনা ঘটিয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই ব্যাগে করে বিস্ফোরক এনে রেখেছে। উল্টো এখন মিথ্যা তথ্য দিচ্ছে।

কার্যালয় থেকে দলের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, তারা সব ডকুমেন্ট নিয়ে গিয়েছে। এছাড়া লাইট এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটতে পারে না।

১০ ডিসেম্বরের সমাবেশের ব্যাপারে এখন বিএনপির সিদ্ধান্ত কী হবে? এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। এরপর সমাবেশের ব্যাপারে সবকিছু জানানো হবে।

বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। পরে রাত ৮টায় নয়াপল্টন থেকে চলে যান তিনি।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। বর্তমানে বিএনপি কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না