,

রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ সংগঠক নিহত

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা গিরি (৫৫) নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংগঠক নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত সুবাহু চাকমা নানিয়ারর উপজেলার এগারাল্যা ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আজ সকাল ৮টার সময় ইউপিডিএফ সদস্য সুবাহু চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্যমণি মূর্তি নামক স্থানে গেলে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা নব্যমুখোশ-সংস্কারবাদী সন্ত্রাসীদের ৬-৭ জনের একটি দল তার ওপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

হামলাকারীদের মধ্যে রূপায়ন চাকমা ও শান্তিময় চাকমা নামে দু’জনকে চিনতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।’

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ‘মুখোশ বাহিনী’ সুবাহুর ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গিয়েছেন বলে জেনেছি আমরা।’

ইউপিডিএফ (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের মধ্যে অন্ত:কোন্দলও হতে পারে।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে কোনো মৃতদেহ পায়নি। তারা খুঁজছে, পেলে আমরা জানাতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না