শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল সার্জারিতে শিশুর মৃত্যু: ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : আঙ্গুলের বদলে পেটে সার্জারি করার পর কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডা. আহসান হাবীবসহ সার্জারি চিকিৎসক শরিফুল ইসলাম ও এনেস্থিসিয়া চিকিৎসক ডা. রনিকে আসামি করে ঢাকার রূপনগর থানায় মামলা দায়ের করেছেন মাইশার বাবা মোজাফফর হোসেন। এদের মধ্যে ডা. আহসান হাবীবের বাড়ি কুড়িগ্রামের রাজার হাটে। মামলায় অপর দুই আসামি ঠিকানা অজ্ঞাত দেখানো হয়েছে।

এর আগে, বুধবার (৩০ নভেম্বর) সকালে মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর মারা যায় মাইশা। পরে তাকে আইসিইউ সাপোর্ট দেওয়ার কথা বলে পাশের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর জানানো হয় মৃত্যুর খবর।

কোনো কিছু বুঝে ওঠার আগেই ডা. আহসান হাবীব ও ক্লিনিকের লোকজন অ্যাম্বুলেন্স ডেকে জোর করে লাশ বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে লাশের গোসল করানোর সময় দেখা যায় শিশুটির তলপেট অপারেশন করা। সেখানে ২০টি সেলাই দেওয়া হয়েছে। রাতে সদর থানা পুলিশকে জানিয়ে শিশুটিকে বাড়ির আঙিনায় দাফন করেন স্বজনরা। ৫ ডিসেম্বর সকালে ঢাকার রুপনগর থানায় অভিযোগ করে শিশু মাইশার বাবা মোজাফ্ফর হোসেন। ওইদিনই অভিযোগটি মামলা হিসেবে রুজু করে রূপনগর থানা পুলিশ।

রূপনগর থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, বাদী যে অভিযোগ করেছেন। সেটাই মামলা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ