,

ছাত্রলীগকে কাল থেকেই সতর্ক পাহারা দেওয়ার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে, ডিসেম্বরে খেলা হবে।

১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের বুধবার (৭ ডিসেম্বর) থেকেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায়, উপজেলায় সতর্ক পাহারা বসাতে বলেন ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, হবে খেলা। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, ভোট চুরির বিরিুদ্ধে খেলা হবে, ভুয়া ভোটারের বিরিুদ্ধে খেলা হবে। ১৩ বছরে যারা ১৩ মিনিটেও দাঁড়াতে পারেনি। তারা নাকি ১০ ডিসেম্বর সরকারের পতন করবে। জ্বালা, জ্বালারে বড় জ্বালা। কিসের এতো জ্বালা ।

বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আর আওয়ামী লীগ ডাকে সমাবেশ বাস্তবে হয় মহাসাবেশ। চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল-জনপ্রিয় নেতা, সফল কূটনীতিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই দুঃসময়ে যার ঘুম হয় না। জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ ঘুমান। তিনি বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। বয়স হয়েছে। মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান।

শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের মূল্যস্ফীতি যেখানে ১০ থেকে ১১ শতাংশ। সেখানে আমাদের ৯ শতাংশ মূল্যস্ফীতি থেকে নেমে এখন ৮ দশমিক ৮৫ শতাংশ। আমরা আবার উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। রপ্তানি আয় বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী