,

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচে ডেনজেল ডামফ্রিসের দারুণ নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এ জয়ে আসরটির প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ডাচরা।

শনিবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে নেদারল্যান্ডসের জয়ে একটি গোল করার পাশাপাশি অন্য দুটি গোলেও সহায়তা করেন ডামফ্রিস। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন হাজি রাইট।

এদিন ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যাওযার দারুণ এক সুযোগ পায় যুক্তরাষ্ট্র। তবে ক্রিস্টিয়ান পুলিসিচের শট ঠেকিয়ে দেন নেদারল্যান্ডস গোলরক্ষক। তবে দশম মিনিটে লিড নেয় নেদারল্যান্ডস। ডমফ্রিসের ক্রস থেকে বল পেয়ে নিচু শটে গোল করেন ডিপাই।

মাঝে অবশ্য যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার ভীতি ছড়ায়। তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর যোগ করা দ্বিতীয় মিনিটে ডেলে ব্লিন্ডের গোলে ব্যবধান আরও বাড়ায় নেদারল্যান্ডস। এবারও ডামফ্রিসের সহায়তায় গোলটি হয়।

বিরতির পর ৭৬তম মিনিটে হাজি রাইটের গোলে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র। তবে ৫ মিনিট পরেই ডেনজেল ডমফ্রিসের গোলে ৩-১ গোলে এগিয়ে থাকে নেদারল্যান্ডস।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির