,

আয়াতের লাশের দুই খণ্ড উদ্ধার

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর নয়াহাট এলাকায় পাঁচ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতকে খুন করে ছয় খণ্ড করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন আবির আলী (১৯)। আজ বুধবার বিকেলে আবির আলীকে নিয়ে তৃতীয় দফার অভিযান চালায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। এ সময় আবিরের দেখানো জায়গা থেকে আয়াতের শরীরের দুইটি খণ্ড উদ্ধার করে পিবিআই।আজ বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানের দলে থাকা পিবিআই পরিদর্শক মো. ইলিয়াস খান দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আবির আলীর দেওয়া তথ্য অনুযায়ী আমরা তাকে আকমল আলী সড়কের স্লুইস গেটের কাছে এনেছি। এখানেই দুইটি খণ্ড (আয়াতের শরীরের) পাওয়া গেছে। এতে আয়াতকে খুন করে ছয় খণ্ড করেছিল বলে আবির আলী যে স্বীকারোক্তি দিয়েছিলেন তার প্রাথমিক সত্যতাও মিলেছে।’

প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে আবির আলীর বর্তমানে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চলছে। গতকাল মঙ্গলবার থেকে তার এই রিমান্ড শুরু হয়।

গত ১৫ নভেম্বর বিকেলে আবির আলী তার বাবার কক্ষে ডেকে নিয়ে শিশু আয়াতকে গলা টিপে খুন করেন। এরপর তাকে ছয় খণ্ড করে দক্ষিণ হালিশহর সংলগ্ন বঙ্গোপসাগর ও আকমল আলী সড়কের শেষ প্রান্তে স্লুইস গেইটে ফেলে দেন বলে পিবিআই-এর কাছে স্বীকার করেন।

গত বৃহস্পতিবার আবির আলীকে গ্রেপ্তার করে পিবিআই। গতকাল মঙ্গলবার আবিরের বাবা, মা ও বোনকেও গ্রেপ্তার করে তারা। তাদেরও দুই দিনের রিমান্ড চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর