,

ব্রাজিল সমর্থককে ছুরিকাঘাতে হত্যা আর্জেন্টিনা সমর্থকের

news-image

নিজস্ব প্রতিবেদক : ফুটবল খেলা নিয়ে বাক-বিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে বরকত বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আব্দুর রশিদ জানান, দক্ষিণ নানুপুর এলাকার ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে তার বন্ধু আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসান বাবা হেলাল উদ্দিন বলেন, ‘আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি চাই।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর