,

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা: জিপিএ-৫ পেল মিরাজ

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মাহিদুল হোসেন খান মিরাজ এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আজ সোমবার এসএসসির ফল প্রকাশের পর দুপুরে তার জিপিএ-৫ প্রাপ্তির খবরটি নিশ্চিত করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাকির আহমেদ।

মিরাজ আখাউড়া উপজেলার গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত মোতাহার হোসেন খানের ছেলে। তার মা তাসলিমা বেগম। তাদের বাড়ি আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে।

শিক্ষক সাকির আহমেদ বলেন, ‘মিরাজ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। পড়াশোনায় ভীষণ মনযোগী। আমরা তার সাফল্যে খুশি।’

মিরাজের মা তাসলিমা বেগম পরীক্ষায় ছেলের এই ফলাফলে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। ছেলের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মিরাজ বাবার লাশ রেখে পরীক্ষা দিতে গিয়েছিল। সে ভালো ফল করেছে। আজ তার বাবা বেঁচে থাকলে অনেক আনন্দিত হতেন।’

শিক্ষার্থী মিরাজ বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড় হব। সবাই আমার ফলাফলে অনেক খুশি। তবে বাবার এভাবে চলে যাওয়া আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি সহ্য করতে পারছি না।’

মিরাজের মামা আরিফুল ইসলাম জানান, মিরাজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ২১ সেপ্টেম্বর তার বাবা মোতাহার হোসেন খান মারা যান। এ সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। বাবার লাশ বাড়িতে রেখেই ২২ সেপ্টেম্বর এসএসসির গণিত পরীক্ষা দেয় মিরাজ। পরে পরীক্ষা শেষে বাড়িতে ফিরে এসে বাবার জানাজায় অংশ নেয় ও লাশ দাফন করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির