,

থানায় ঢুকে পুলিশকে পেটালেন বিক্ষোভকারীরা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর এবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, কেরালায় আদানি বন্দর নির্মাণের বিরোধিতা নিয়েই এই সংঘাত। ভিজিনজামের সাধারণ মানুষ চান না, তাদের এলাকায় এই বন্দর তৈরি হোক। এর জেরে সেখানকার স্থানীয়রা চার মাস ধরে প্রতিবাদ করছেন। গতকাল রোববার পুলিশ পাঁচ বিক্ষোভকারীকে আটক করে। এরপরেই বিক্ষুব্ধ জনতা রাতে ভিজিনজাম থানায় হামলা চালায়। হামলায় আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় মামলার নথিতে পুলিশ বলেছে, তারা মরণঘাতী অস্ত্র নিয়ে আসে, থানায় ঢুকে পড়ে এবং পুলিশকে জিম্মি করে। গ্রেপ্তারদের ছেড়ে না দিলে পুরো থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পুলিশ দাবি করেছে, এ ঘটনায় তাদের চারটি জিপ, দুইটি ভ্যান ও ২০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর সেখানের পরিস্থিতি উত্তাল। ওই অঞ্চলে ২০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেছেন, ২০১৫ সালের ডিসেম্বর থেকে বন্দর নির্মাণের কাজ শুরু হয়। তখন থেকেই উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্যভাবে ভূমিক্ষয় শুরু হয়েছে। এতে জেলেদের ওপর প্রভাব পড়েছে। অনেকেই ইতোমধ্যে এলাকা ছেড়েছে। এ ছাড়া বিপাকে পড়েছে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় ৫৬ হাজার মানুষ। তাদের দাবি এই প্রকল্পের কাজ যেন সরকার অবিলম্বে বন্ধের আদেশ দেয়।

অন্যদিকে আদানি গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, আইন মেনেই এই বন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির