,

পানি সংকটে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে নেমে এসেছে।

রোববার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ৯০ দশমিক শুন্য ৯ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট মীন সী লেভল (এমএসএল)। লেকে রুল কার্ভ অনুযায়ী, বর্তমানে পানি থাকার কথা ১০৬ দশমিক ৪ এমএসএল।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানিয়েছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধু ২নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রের ১ নম্বর ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে। যেকোনো সময়ে এটিও চালু করা হবে। তবে কাপ্তাই লেকে পানি সল্পতায় ১নং ইউনিটসহ ৩, ৪ ও ৫নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রর পাঁচটি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে শুষ্ক মৌসুমে পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলও বিঘ্ন ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর