,

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, ছাত্রদল নেতা কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াছিন মাহমুদ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে তাকে আটক করা হয়।

ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। তিনি উপজেলার নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘ওই ছাত্রদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সোমবার রাত ১১টার দিকে ওই নারীর বাবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা করার পর ইয়াছিনকে আদালতে পাঠানো হয়। আদালত আজ দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরী বলেন, ‘ইয়াছিন নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। সে কোনো ষড়যন্ত্রের শিকার কি না তা ছাত্রদলের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।‘

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর