,

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নাজমা বেগম (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা।

তিনি চাঁদপুর শহরের ষোলঘর চক্ষু হাসপাল এলাকার মৃত ফারুকুল ইসলামের স্ত্রী। তার ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

নাজমা আক্তারের বড় মেয়ে ফারহানা ইসলাম জেরিন জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন তার মা। পথিমধ্যে ঘোষেরহাট এলাকা অতিক্রমকালে অপর দিক থেকে আসা বেপোরোয়া গতির বোগদাদ বাস অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে তার সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থী ও স্বজনরা থানায় ছুটে আসেন। এ সময় তাদের কান্না-আহাজারিতে মডেল থানা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর