,

চনপাড়ার আলোচিত ইউপি সদস্য বজলুর গ্রেপ্তার

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে র‌্যাব-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব– ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে র‌্যাবের ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বজলুর রহমান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ড এলাকার নাদের বক্সের ছেলে। পুলিশের হিসেবে তিনি হত্যাসহ অন্তত ১০টি মামলার আসামি। তার বিরুদ্ধে পুলিশ ও র‌্যাবের ওপর হামলার অভিযোগও রয়েছে।

স্থানীয়ভাবে তাকে চনপাড়া পুসর্বাসন কেন্দ্রের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রক মনে করা হয়। বজলু চনপাড়ার অপরাধ জগতের অঘোষিত বাদশা। চনপাড়ার সকল অপরাধ বজলু নিয়ন্ত্রণ করে বলে স্থানীয় বস্তিবাসী জানান।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির