,

হাত ভেঙে দিয়ে মাথায় কোপ, মুখে দেওয়া হলো মল!

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার ৫৪ নম্বর ভর্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও দপ্তরি ইমরান হোসেন বেপারীকে (২৭) কুপিয়ে আহত করা হয়েছে। একই সঙ্গে লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, তার মুখে মানুষের মল মেখে দেওয়ারও অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় প্রধান অভিযুক্ত খলিল মাদবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাতে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভর্তাইসার গ্রামের ইমরান হোসেন বেপারী স্থানীয় ৫৪ নম্বর ভর্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও দপ্তরি। ইমরানের পরিবারের সঙ্গে প্রতিবেশী খলিল মাদবরের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে খলিল মাদবর ৭-৮ জন লোক নিয়ে ইমরানের ওপর হামলা করে। একই সঙ্গে তাকে কুপিয়ে আহত করা হয়। লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। এরপর হামলাকারীরা তার মুখে মানুষের মল মেখে দেয়।

চিৎকার শুনে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত শনিবার ইমরানের বাবা মোতালেব বেপারী বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন। এতে খলিল মাদবরসহ ৮ ব্যক্তিকে আসামি করা হয়। ওই রাতেই প্রধান অভিযুক্ত খলিল মাদবরকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিরা পলাতক রয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন বেপারী বলেন, ‘আমাদের পরিবারের সাথে খলিল মাদবরের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু কখনো মারামারি হয়নি। খলিল মাদবর তার ছেলে ও ভাইদের নিয়ে বিদ্যালয়ের বারান্দায় আমার মাথায় কুপিয়েছে। পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। তারপর আমাকে মানুষের মল খাওয়ানোর চেষ্টা করেছে ওরা। তারা আমার মুখে মল মেখে দিয়েছে। আমার চিৎকারে আশপাশের মানুষ চলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।’

ইমরানের বাবা মোতালেব বেপারী বলেন, ‘খলিল আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল। মাথায় কুপিয়ে মারাত্মক জখম করেছে। হামলাকারীদের বিচার চাই।’ তবে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘একটি বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে আহত করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির