,

দুই পোয়া মাছের দাম ১৫ লাখ টাকা!

news-image

সাইফুদ্দীন আল মোবারক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের আব্দুল গণির জালে ধরা পড়েছে দুটি কালো পোয়া। মাছ দুটির দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফ সেন্টমার্টিন নৌ ঘাটে মাছ ধরা নৌকাটি ৩০ কেজি ৪০০ গ্রাম ও ২৪ কেজি ৯০০ গ্রামের দুটি কালো পোয়া নিয়ে কূলে ভেড়ে। এরপর পোয়া মাছ দুটি দশ লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ীরা। কিন্তু দরদাম মনঃপূত না হওয়ায় কালো পোয়া মাছ দুটি আরো বেশি মূল্যে বিক্রি করার আশায় কক্সবাজার ফিশারি ঘাটে নিয়ে যাওয়া হবে বলে জানান নৌকার মালিক আব্দুল গণি।

এর আগেও ২০২০ এর নভেম্বর মাসে এই আব্দুল গণির জালে ধরা পড়ে একটি কালো পোয়া। মাছটি ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছিল। এর ঠিক দুই বছর পূর্বে ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ বিক্রি হয়েছিল ১০ লাখ টাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলি চিকিৎসায় ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর