,

ভিডিওতে ‘কেজিএফ-২’ সিনেমার গান, কংগ্রেসের টুইটার বন্ধের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির একটি ভিডিওতে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘কেজিএফ-টু’র একটি গান বিনা অনুমতিতে ব্যবহার করায় ভারতীয় জাতীয় কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। একই সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’র টুইটার হ্যান্ডলটিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিছু দিন আগে সিনেমার সঙ্গীত নির্মাতা সংস্থা এমআরটি মিউজিকের তরফে জনৈক নবীন কুমার এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। মূলত তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এই তিন জনের মধ্যে রাহুল গান্ধীর নামও আছে। অভিযোগকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, গত মাসে ‘ভারত জোড়ো যাত্রা’ যখন কর্নাটক হয়ে তেলঙ্গানার উদ্দেশে যাচ্ছিল, তখন গানটি ব্যবহার করা হয়।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে মিউজিক কোম্পানিটির তরফে বেঙ্গালুরুর যশবন্তপুর থানায় অভিযোগ জানিয়ে বলা হয়, কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিনা অনুমতিতে কেজিএফ-টু সিনেমার গান ব্যবহার করে দুটি ভিডিও টুইট করেন।

২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে গত ৭ সেপ্টেম্বর ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশ্মীরের শ্রীনগরে এ যাত্রা শেষ হবে। এখন পর্যন্ত তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র পর্যন্ত এই পদযাত্রা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না