,

ধর্মগুরুদের মাথার পাগড়ি ফেলে দিচ্ছে বিক্ষোভাকারীরা, ইরানে নতুন দৃশ্য

news-image

অনলাইন ডেস্ক : নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলনে উত্তাল ইরান। যা ইতিমধ্যেই দাবানলে পরিণত হয়েছে। আন্দোলনের ঢেউয়ের ধাক্কায় হিমশিম খাচ্ছে ইরানের ইসলামি প্রশাসন। এবার আন্দোলনকারীদের এক নতুন উপায়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। ইসলামি ধর্মগুরুদের রাস্তায় দেখা মাত্রই মাথা থেকে পাগড়ি খুলে ফেলে দিচ্ছেন তারা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ধরনের কীর্তির ভিডিও। তাতে দেখা যাচ্ছে, নারী-পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীরা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন ওই ধর্মগুরুদের উপরে। এবং তাদের মাথা থেকে পাগড়ি ফেলে দিচ্ছেন। তারপর কাউকে কাউকে ছুটে পালাতে দেখা গেলেও অনেকেই এমন ভাব করছেন যেন কিছুই করেননি। স্রেফ পাগড়িটি ফেলে দিয়ে অম্লানচিত্তে সেখানেই ঘুরে বেড়াচ্ছেন।

গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীকে বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘনের দায়ে প্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর পুলিশ তার ওপর নির্যাতন চালালে মৃত্যু হয় তার। এরপর দেশজুড়ে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে ইরানি পুলিশের গুলিতে অন্তত ৩০৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। (ভিডিও নিচে)

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির