,

বগুড়ায় মাইক্রোবাস চালক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় নুরুল হক (৪০) নামে এক মাইক্রোবাস চালককে হত্যার ঘটনায় অভিযুক্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।

একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল বারী হলি এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১ জুলাই শেরপুরের মির্জাপুর এলাকায় সিলেটের সুনামগঞ্জের আমবাড়ি এলাকার মাইক্রোবাস চালক নুরুল হককে পরিকল্পিতভাবে হত্যা করে আসামিরা পুকুরের পানিতে ফেলে রেখে যায়।

সাজাপ্রাপ্তরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোয়ালের ডারা গ্রামের শাহিন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার ইলিয়াস ও শাহাজুদ্দিন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছোট দক্ষিণ গোপালপুর গ্রামের নজরুল ইসলাম নজু, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের রাসেল, নরসিংদী জেলা সদরের ফজরকান্দি মৈশাদী এলাকার আমির হামজা, পটুয়াখালীর বাউফল উপজেলার মিন্দি এলাকার জালাল গাজী ওরফে পলাশ গাজী, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গার রোকেয়া বেগম, একই জেলার নাগেশ্বরী গোপালপুরের শহিনুর রহমান। এদের মধ্যে পলাশ গাজী, রোকেয়া বেগম ও শাহীনুর ইসলাম পলাতক রয়েছে।

এদিকে এই মামলার আসামি রাসেল, আমির হামজা এবং নজরুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামে ঘরের ভেতরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলেও জানা যায়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছিমুল করিম হলি জানান, ২০১৫ সালের ১ জুলাই শেরপুরের মির্জাপুর এলাকায় সিলেটের সুনামগঞ্জের আমবাড়ি এলাকার নুরুল হক নামে মাইক্রোবাস চালককে পরিকল্পিতভাবে হত্যা করে আসামিরা পুকুরের পানিতে ফেলে রেখে যায়। মাইক্রোবাস চুরির উদ্দেশ্যে তারা এ হত্যাকাণ্ড ঘটায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা গেলেও তিনজন এখনো পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না