,

রাজনৈ‌তিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ কর‌লে ব্যবস্থা: ডিএম‌পি ক‌মিশনার

news-image

নিজস্ব প্রতি‌বেদক : ডিএম‌পির নব‌নিযুক্ত ক‌মিশনার খন্দকার গোলাম ফারুক ব‌লেন, রাজ‌নৈ‌তিক দ‌লের কাজ রাজনীতি করা। এ বিষ‌য়ে পু‌লি‌শের মাথাব‌্যাথা নেই। সোমবার (৩১ অক্টোবর) দুপু‌রে ডিএম‌পির মি‌ডিয়া সেন্টারে ‘ক‌মিশনার’স মিট দ‌্য প্রেস’ অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন।

ক‌মিশনার ব‌লেন, সকল রাজ‌নৈ‌তিক দলই রাজনী‌তি কর‌ছে। কাউ‌কেই বাধা দেয়া হ‌চ্ছে না। ত‌বে দে‌শে নি‌ষিদ্ধ ঘো‌ষিত ৬‌টি রাজনৈ‌তিক দল রয়ে‌ছে। তারা কোনও কর্মসূচী কর‌তে পার‌বে না।

তি‌নি ব‌লেন, রাজ‌নৈতিক কর্মসূচী‌তে গা‌ড়ি ভাঙচুর, আগুন ও গাছ কে‌টে ফেলাসহ নানা‌বিধ ফৌজদারী অপরাধ ক‌রে কো‌ন কোন রাজ‌নৈ‌তিক দল। আর পু‌লিশ ফৌজদারী অপরাধ হ‌লেই ব‌্যবস্থা নি‌য়ে থা‌কে।

তি‌নি ব‌লেন, রাজ‌নৈ‌তিক কর্মসূচীর না‌মে ফৌজদারী অপরাধ কর‌লে পু‌লিশ আইন অনুযায়ী ব‌্যবস্থা নি‌বে।

ডিএমপিতে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে রয়েছে। তবুও তারা ভালো যায়গায় পোস্টিং পাচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার আগে কি হয়েছে সেটা জানা নেই। তবে আমার সময়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্রাফিক সমস্যা সমাধানের বিষয় কি ব্যবস্থা নেয়া হবে এমন অপর এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত কমিশনার বলেন, আমি দীর্ঘ দিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয় নি। কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করবো। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করবো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯