,

চান্দিনায় অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামের এক যাত্রীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের ৩ জনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত পরে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর