,

পেকুয়ায় দায়ের কোপে ‘দা বাহিনী’র প্রধান নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নে বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাছির উদ্দিন টইটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টইটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও দায়ের কোপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, মো. নাছির উদ্দিন পেকুয়ার ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মো. নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মো. নাছির উদ্দিন রোববার রাত ১১টার দিকে টইটং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫/৬ জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মো. নাছির উদ্দিন মারা যায়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এঘটনায় এখনও কেউ মামলা করেনি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর