,

সেন্টমার্টিনে ডুবে গেছে ১৩ ট্রলার

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। সোমবার সকাল থেকেই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে দ্বীপে।

কিছু কিছু জায়গায় পানিও ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে। ডুবে গেছে ঘাটে নোঙর করা ১৩ ফিশিং ট্রলার। এর মধ্যে একটি মানুষ পারাপারের বোটও রয়েছে।

স্থানীয় আব্দুল মালেক জানান, এমন অবস্থা চলতে থাকলে শীঘ্রই খাদ্য সংকট দেখা দিবে দ্বীপে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, গাছপালা ভেঙে পড়ার কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি ট্রলারও ডুবে গেছে। লোকজনকে নিরাপদে রাখার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ চলছে।

সমুদ্রবেষ্টিত সেন্টমার্টিনে আটকা পড়া ৪ শতাধিক পর্যটককে পর্যটকবাহী জাহাজের মাধ্যমে গতকাল রাতে ফিরিয়ে আনা হয়।

এ মুহূর্তে সেখানে কোনো পর্যটক আটকে নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়