,

কোন কোন খাবার ‘নিরামিষ’ বলে পরিচিত হলেও আদতে আমিষ

news-image

যারা নিরামিষ খান তাদের জন্য বাইরে বেরিয়ে পছন্দের খাবার খুঁজে পাওয়া খুব কঠিন। তার উপর এমন কিছু খাবার বাজারে রয়েছে, যেগুলি আপাত ভাবে নিরামিষ মনে হলেও তাতে মিশে থাকে প্রাণীজ উপাদান।

১। নান: নিরামিষ মনে হলেও অধিকাংশ নানই নিরামিষ নয়। নান তৈরির প্রণালী দেখলেই জানা যাবে, বেশির ভাগ খাঁটি নান তৈরিতে ডিমের ব্যবহার আবশ্যক। নান নরম করতে দরকার হয় ডিম। ডিম দিলে নান ফুলে ওঠে।

২। চিজ: অনেক নিরামিষ পদেই চিজ ব্যবহার করা হয়। কিন্তু বাজারে যে চিজ পাওয়া যায়, তার অনেকগুলির উৎপাদনেই ‘রেনেট’ বলে একটি প্রাণীজ উৎসেচক ব্যবহৃত হয়, যা পশুর পাকস্থলী থেকে পাওয়া যায়।

৩। তেল: বিভিন্ন তেলের বিজ্ঞাপনে মাঝেমাঝেই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে বলে প্রচার করা হয়। এই ফ্যাটি অ্যাসিডের মূল উৎস বিভিন্ন সামুদ্রিক মাছের তেল। কিছু তেলে আবার ল্যানোলিন নামের একটি উপাদান থাকে। এই ল্যানোলিন ভেড়ার শরীর থেকে পাওয়া যায়।

৪। চিউইং গাম ও চকোলেট: চিউইং গামের যে রাবারের মতো গঠন, সেটি আসে জেলাটিন থেকে। এটি কোলাজেন প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয়। আর এই কোলাজেন পাওয়া যায় গবাদি পশুর চামড়া, লিগামেন্ট ও টেন্ডনের মতো অংশ থেকে। কিছু কিছু চকোলেটে হোয়ে পাউডার ব্যবহার করা হয়। এই পাউডারেও সেই রেনেট নামক উপাদানটি ব্যবহার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ